সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার কাযক্রম চলবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে।
চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে এই রায় দিয়েছেন বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ারে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে সরকার। গেজেটে নির্ধারিত এই বিধান যথাযথভাবে অনুসরণ না হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারিক এখতিয়ারের বিষয়টি বাধ্যতামূলক করে দিলেন হাইকোর্ট।
এ
বিষয়ে রিটকারী আইনজীবী মাহমুদুল আরেফিন (স্বপন) জানান, আগে চেক ডিজঅনারের প্রায় সব মামলা দায়রা
জজ বা যুগ্ম দায়রা
জজ আদালতে পরিচালিত হতো। এতে উচ্চতর আদালতগুলোতে মামলার চাপ বাড়ছিল। নতুন বিধান কার্যকর হলে তুলনামূলক কম অঙ্কের চেক
ডিজঅনার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতেই নিষ্পত্তি হবে। এতে উচ্চতর আদালতের ওপর চাপ কমার পাশাপাশি মামলার বিচার ও রায় প্রদানের
প্রক্রিয়াও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে