১২ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


চলতি মে মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে মোট ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ১২ মে একদিনে এসেছে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে এ কথা।

চলতি অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ১২ মে পযন্ত রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৪১ দশমিক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে

বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা প্রবাসী বাংলাদেশীদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে  ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর