কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে আগের বছরের চেয়ে  লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে টাকা এবং খাসির চামড়ায় টাকা বেড়েছে।

বুধবার (১৩ মে)  সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে নতুন মূল্য ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন দর অনুযায়ী, লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ঢাকা মহানগরের ভেতরে  ৬২ থেকে ৬৭ টাকা  এবং ঢাকার বাইরে  ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।  সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম  ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয়, সে জন্য জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চামড়া সঠিক উপায়ে সংরক্ষণের জন্য ইতিমধ্যেই মাংস ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর