৯ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


৯টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে  ব্যয় ধরা হয়েছে মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা।

বুধবার (১৩ মেঢাকায় সচিবালয়ে  একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।   অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।  বাকি একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নের  যে ব্যয় ধরা হয়েছে, তার মধ্যে সরকারি তহবিল থেকে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা যোগান দেওয়া হবে। বাকি ২০৪ কোটি ৭৯ লক্ষ টাকা  আসবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জলবায়ু কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণপদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ প্রকল্প,  চট্টগ্রাম শহরের যানজট নিরসন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেচট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)’ প্রকল্পের পঞ্চম সংশোধন, চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে আধুনিক করতেচট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপনপ্রকল্পের দ্বিতীয় সংশোধন, সামাজিক স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা শহরগুলোতে বিদ্যমান মা শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীতকরণ পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত, শিশুদের সুরক্ষায়  ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ পুনর্নির্মাণপ্রকল্পের দ্বিতীয় সংশোধনী, তথ্য-প্রযুক্তি খাতের বিকাশেহাই-টেক সিটি- এর সহায়ক অবকাঠামো নির্মাণপ্রকল্পের তৃতীয় সংশোধনী, প্রতিরক্ষা জ্বালানি খাতের নিরাপত্তায় সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যার সমাধানে নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণের প্রকল্প, বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধিতে ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের লক্ষ্যে ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত পাইপলাইন নির্মাণের প্রথম সংশোধনী, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প। মূল প্রকল্পগুলোর পাশাপাশি ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক নির্মাণ সংক্রান্ত দুটি ক্ষুদ্র প্রকল্পের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর