আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হবে না

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬


দেশের আর্থিক খাতে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও। পুঁজিবাজার, বিনিয়োগ বাজার সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১২ মে) রাজধানী ঢাকার একটি হোটেলে  এক অনুষ্ঠানে এসব কথা বলেন  অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।

 

বিডি২৪অনলাইন/ইএম/ এমকে


মন্তব্য
জেলার খবর