এখন থেকে ঘরে বসেই ব্যাংক ঋণ মিলবে

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬


ব্যাংকিং সেবাকে আরও গতিশীল সহজলভ্য করতে অনলাইনভিত্তিক-লোনসেবা চালু করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে এখন ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা। খেলাপি ঋণগ্রহীতারা সুবিধা পাবেন না।

সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে -সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, নতুন ব্যবস্থায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত -লোন নিতে পারবেন একজন গ্রাহক। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। -ঋণের ক্ষেত্রে ব্যাংক বাজারভিত্তিক নির্ধারণ করবে। পুনঃ অর্থায়ন সুবিধা গৃহীত হলে গ্রাহক পর্যায়   শতাংশ হবে সর্বোচ্চ সুদ। ঋণ বিতরণ, কিস্তি পরিশোধ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

গ্রাহকের আবেদন যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করবে ব্যাংকগুলো। ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো প্রতিবেদনও পর্যালোচনা করতে হবে।

-লোনের ক্ষেত্রে সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম ঋণ পরিশোধ ফি-সব তথ্য গ্রাহককে আগেই জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর