জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেছেন, রপ্তানি কিছুটা কমলেও তার কারণ জ্বালানি সংকট নয়, বিশ্বজুড়ে রপ্তানির মৃদুভাব।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সরকার বিদ্যুৎ উৎপাদনের পর ব্যাক্তি মালিকানাধীন শিল্পকারখানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলেও এ সময় জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তেল ও গ্যাস ভবিষ্যৎ সংকটের জন্যে মজুদের পরিকল্পনা করছে সরকার। সরকার শিল্প খাতকে এগিয়ে নিতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি ।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে