সব শর্তে একমত নাও হতে পারে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ),এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। তবে আইএমএফের সঙ্গে  পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকারকে  একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও সিদ্ধান্ত আছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। বিশ্বব্যাংক এডিবির সঙ্গে আলোচনায়  ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে। আবার নাও বাড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর