মন্তব্য
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। দেশে বর্তমানে জ্বালানির মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন মজুত রয়েছে। জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ মেট্রিক টন।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে