মন্তব্য
বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিলেও দেশে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় অন্তত জুন পর্যন্ত জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না।
সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তেল নিয়ে আতঙ্কের কিছু নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।
ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ বজায় রাখা হচ্ছে। এ খাতে আগামী জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে- যোগ করেন প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে