আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬

দেশের বাজারে ভোজ্যতেলের দাম  আপাতত বাড়ছে না। এ কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এটা সংবেদনশীল একটি পণ্য। ভোজ্যতেলের দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। জন্য নিয়মিত বিরতিতে দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি আমরা। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে  উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে- এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর