দেশে এ মুহূর্তে জ্বালানি তেলের সংকট নেই। আগামী ২ মাসে জ্বালানি তেল পেট্রল ও অকটেনের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন ও ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল মজুত আছে। মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকার প্রতি মাসে জ্বালানি তেলে দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা হারে ভর্তুকি দিচ্ছে সরকার।
জনগণের কথা চিন্তা করে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, পৃথিবীর কমই দেশই এমন জনবান্ধব সিদ্ধান্ত নিতে পেরেছে। যুদ্ধ বন্ধ হলে সবকিছু বিবেচনা করে জ্বালানি তেলের দাম ইস্যুতে সিদ্ধান্ত নেবে সরকার। অন্তত ৩ মাসের জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে