দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে চাহিদা ও সরবরাহের মধ্যে একটা ‘গ্যাপ’ সৃষ্টি হয়েছে। চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় একটু সংকট সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল প্রসঙ্গে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ঈদের ছুটির পর মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে ঢাকায় সচিবালয়ে এসে এ বিষয়টি জানান তিনি। মন্ত্রী আরও বলেন,‘সংকট তো আমরা তৈরি করি নাই। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সে জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে’।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় দেখে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা এনার্জি কমিশন দেখে। এখনো দাম বাড়ানো হয়নি।
ঈদযাত্রায় কোনো গাড়ি তেলের অভাবে কী বন্ধ হয়েছে, সে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, সেটাও হয়নি। সবাই বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদটা গেল কোনো অসুবিধা হয়নি, তেলের জন্য কোনো অসুবিধা হইছে? তাহলে আমার মনে হয় যে, এখন কোনো অসুবিধা নেই। মানুষকে বোঝতে হবে, অকারণে মজুত করার কোনো দরকার নেই।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে