জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন হয় না

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬


দেশের অর্থনীতি জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না। তাদের ঘরের কাজের অবদান আর্থিক মূল্যে হিসাব করা হলে দেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হয়ে যেত।

সোমবার (১৬ মার্চ) ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এ মতবিনিময় সভা হয়।

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স গার্মেন্টস সেক্টরে নারীদের অবদানের কথা তুলে ধরে সিইসি বলেন, দেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে নারীদের ওপর। তাই কোনোভাবেই  তাদের খাটো করে দেখার সুযোগ নেই।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর