মন্তব্য
দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণের সুযোগ থাকবে না।
সোমবার (৯ মার্চ) ঢাকায় সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষদের আগে সহায়তা পৌঁছে দেওয়া।
অর্থমন্ত্রী জানান, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ হচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। এসব পরিবারের গৃহস্থালি পরিচালনায় প্রধান ভূমিকায় থাকা নারীদের আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে