মোবাইল কোর্ট পরিচালনার জন্য সব ডিসিকে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬


মোবাইল কোর্ট পরিচালনার জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত নিরবচ্ছিন্ন রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত এক চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা কৃত্রিম সংকট প্রতিরোধের জন্য জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জ্বালানি খনিজ সম্পদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে। তাই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের করা চিঠিতে বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর