বিদ্যুতের দাম আপাতত বাড়বে না

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬


দেশে বিদ্যুতের দাম আপাতত বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার ( মার্চ) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান তিনি।

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী জানান, ইফতার, তারাবি সেহেরির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেল প্রসঙ্গে মন্ত্রী টুকু বলেন, আজ একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আরো একটা জাহাজ আসবে।

 

এদিকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর