দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬


দেশের বাজারে খুচরায় মোটা চালের দাম বৃদ্ধি পাওয়ার খবর শুনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপকুলীয় বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের খাদ্য মোটা চাল গতকার খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর