মন্তব্য
দেশের বাজারে ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সব ধরণের জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত রাখা হয়েছে। দাম বাড়ানো বা কমানো- কোনোটাই হয়নি।
রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী- প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসেও এ দর নির্ধারণ ছিল।
বিডি২৪অনলাইন/এমই/এমকে