মন্তব্য
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। এর আগে গত জানুয়ারি মাসে দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে