১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৬


শস্য, ফসল, মৎস্য পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার  (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা এর মূল লক্ষ্য।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর