রেমিট্যান্স এসেছে ২৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারী ২০২৬


চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ৮০ লাখ ডলার। রেমিট্যান্সের এ আহরণ গত বছরের একই সময়ের তুলনায়  ২০ দশমিক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।  রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, গত তিন সপ্তাহে আসা রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি টাকায় (প্রতি ডলার সমান ১২২ টাকা) ধরলে দাঁড়ায় ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা।

গত বছরে ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বা হাজার ৮১৯ কোটি টাকা বেশি এসেছে এ বছরের ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স এসেছে হাজার ১৭৪ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরে সময়ে  এসেছিল হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক শতাংশ।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর