চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পবিত্র রমজান মাসকে ঘিরে পরিবারের খরচ মাথায় রেখে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসীরা, এমনটাই মনে করছেন খাত বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জানুয়ারি মাসে ৩১৭ কোটি বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। দেশের ইতিহাসে একক মাস হিসেবে এ আয় তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ডিসেম্বরে দ্বিতীয় সর্ব্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত মার্চে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে