রোজা উপলক্ষ্যে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল খেজুরসহ ৫টি পণ্য বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিটি জেলা, সিটি করপোরেশন বিভাগীয় শহরে ট্রাকসেলে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

ট্রাকসেলে বিক্রির পণ্যের পরিমাণ মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি টিসিবি। টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর