মন্তব্য
দেশের বাজার স্থিতিশীল রাখতে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে থাইলান্ড থেকে এ তেল আনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। সুপারিশ করা দরদাতা রয়েছে থাইলানডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেড।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে