রাজনৈতিক টানাপড়েনের প্রভাব অর্থনীতিতে পড়বে না

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৬

ভারত বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ইস্যুতে  মঙ্গলবার ( জানুয়ারি) সাংবাদিকদের কথা বলেন তিনি।

ঢাকায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ উপদেষ্টা।  মুস্তাফিজকে নিয়ে সৃষ্ট ঘটনা দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি।  হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের  জন্যই ভালো নয়।

এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে বলে মনে করেন উপদেষ্টা। তিনি বলেন, দুই পক্ষই এটা বিবেচনা করবে। মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড় সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশের রেসপন্স কমপ্লিটলি অ্যাপ্রোপিয়েট। ধরনের অ্যাকশান কেউ শুরু করলে রিয়েকশান হবে বলেও  জানান তিনি। 

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর