গার্মেন্ট শিল্পে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫

চলতি বছরে আন্তর্জাতিক স্বীকৃত পরিবেশবান্ধব সনদ পেয়েছে দেশের ৩৬টি পোশাক কারখানা। দেশের ইতিহাসে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। এর আগে ২০২২ সালে সনদ পেয়েছিল ৩০টি কারখানা। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে সনদ দেওয়া হয়। সনদ পেতে কিছু শর্ত পরিপালন করতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

প্রাপ্ত তথ্য বলছে, চলতি বছরে পরিবেশবান্ধন সর্বোচ্চপ্লাটিনাম সনদ পেয়েছে দেশের ২২টি কারখানা। বর্তমানে দেশে মোট ২৬৮টি লিড সার্টিফায়েড কারখানা  আছে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম ১৩৫টি গোল্ড সনদপ্রাপ্ত। বাকি ১৯টি কারখানার মধ্যে ১৫টি সিলভার   ৪টি সার্টিফায়েড সনদপ্রাপ্ত।

পরিবেশবান্ধবের ক্ষেত্রে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলেলিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলেলিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলেলিড সিলভার ৪০-৪৯ নম্বর পেলেলিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়  ইউএসজিবিসি থেকে। বর্তমানে বিশ্বের উচ্চ রেটিং পাওয়া শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড কারখানার মধ্যে ৬৮টিই হচ্ছে বাংলাদেশের। সাফল্য দেশের পোশাক খাতকে টেকসই উৎপাদনে বৈশ্বিক মানদণ্ডে নিয়ে গেছে বলে মনে করছেন পোশাক খাতের উদ্যোক্তরা।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর