গুরুদাসপুরে ৩ লাখ টাকার চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৬ অগাস্ট ২০২৫

নাটোরের গুরুদাসপুরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম এ জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন।

এর আগে বুধবার(৭ আগষ্ঠ) দিনভর উপজেলার বিভিন্ন খাল ও নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে এসব জাল আটক করে  উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এ সময় মৎস কর্মকর্তা রতন সাহা ও তাঁর কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জানা গেছে, চলনবিলের গুরুদাসপুর অংশের পিপলা, বিলসা, হরদমা খাল ও আত্রাই নদীর রাবারড্রাম ও সাবগাড়ী অংশ থেকে ৬৫ টি চায়না দুয়ারী, ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় এদিনে অভিযানে। এসব জালের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। সন্ধ্যায় জব্দকৃত জালগুলো শহরের নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় বাজারের নতুন গো হাটিতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সাহা বলেন, চায়না ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। মা ও পোনামাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর