সংসদে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬


রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেটা বোধগম্য নয়। বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো কাল দেখবেন।

বুধবার (১১ মার্চ) সংসদের বিরোধী দলের এমপিদের বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, আগামীকাল সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে

 

 

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর