কাজ শেষ না করেই পুরো বিল তোলার পাঁয়তারা

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১১ মার্চ ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে সাড়ে লাখ টাকা বরাদ্দের কাজ শেষ না করেই পুরো বিল তোলার পাঁয়তারা করছেন প্রকল্প সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ বলছে, কাজ না করে বিল তোলার কোন সুযোগ নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া বাংকুর বাড়ি হতে নতুন ব্রীজ হয়ে হাকিমপুর আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ক্যানেলের দুই ধারে রাস্তা নির্মাণ মাটি ভরাট কাজের জন্য সাড়ে লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের শর্তাবলীতে উল্লেখ ছিল, গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড প্রকল্প এলাকায় দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে।

সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের অর্ধেক লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এরপর মাস পার হলেও কোন কাজ হয়নি। সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে সমান রয়েছে। প্রকল্প এলাকায় নেই কোন সাইনবোর্ড। স্থানীয়দের দাবি ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে ধরা হলেও তাদের কোন কাজে আসছে না রাস্তাটি।

স্থানীয় ব্যক্তি আমজাদ বেলাল হোসেন বলেন,ক্যানেলে একটি ব্রীজ করে রেখেছে।  এ ব্রীজ কোন কাজে আসছে না। শুনেছি এবার ক্যানেলের দু‘পাশে রাস্তায় মাটি ভরাটের জন্য বরাদ্দ হয়েছে। এখন পর্যন্ত কোন কাজ হয়নি। আর কাজ হলেও মানুষ কোন সুযোগ সুবিধা পাবে না।

তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, প্রকল্পের বিষয়টা ডিসি এবং ইউএনও জানেন। ক্যানেলের উপর ব্রীজ হয়েছিল। কিন্তু কোন রাস্তা ছিল না। পরে ক্যানেলের দু‘পাশে রাস্তা করে দিয়েছি। চলতি অর্থবছরের বরাদ্দে প্রকল্প দিয়ে সমন্বয় করার কথা।

 

তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ বলেন, প্রকল্পটির অর্ধেক বিল দেওয়া হয়েছে। কাজ দেখে বাকী বিল পরিশোধ করা হবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর