মূল্যস্ফীতি নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪

চলতি অর্থবছরে দেশে মূল্যস্ফীতি বার্ষিক গড় হিসেবে প্রায় ১১ শতাংশ থাকবে। গণঅভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে এ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশ হবে। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের মূল্যস্ফীতি ও জিডিপি নিয়ে এ অনুমানের কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ এ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে নামিয়েছে। গত অক্টোবরে প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল সংস্থাটি।

 বুধবার বিবৃতিতে আইএমএফ জানায়,  আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশে উঠবে বলে আশা করা হচ্ছে। আর কঠোর নীতি এবং সরবরাহের চাপ কমার ফলে মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসবে।

ওদিকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এ সর্বশেষ প্রক্ষেপণ বিশ্বব্যাংকের পূর্বাভাসের তুলনায় কম। অক্টোবরে বিশ্বব্যাংক পূর্বাভাস দেয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশ হবে। এর আগে এপ্রিলে বলেছিল, এটা ৫.৭ শতাংশ হবে। দুই আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, করোনার পর চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর