সোনার দাম কমানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার ( ২ ডি‌সেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর ঘোষণার কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি সোনা ২১ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯২ হাজার ১৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম কমা‌নো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর