সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলের ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪

মধ্য সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৮ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।  খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

খবরে বলা হয়েছে, গত রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশপাশে এ হামলা হয়েছে। তবে যুক্তরাজ্য-ভিত্তিক একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, এ হামলায় ২৬ জন নিহত হয়েছেন। হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে, যেটা অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো।

ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এ হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ আখ্যায়িত করে হামলার নিন্দা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ‘বেআইনী হামলা’ বলে অভিহিত করেছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর