দিনে ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৪

এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যাংকের এক‌টি অ্যাকাউন্ট থেকে দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে  যে কোনও পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চে এ সীমা বেধে দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে  ব্যাংকের এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। একা‌ধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শেখ হাসিনার সরকার পতনের পর ব্যাংকে বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা দেয়। এসব অর্থ সন্ত্রাসী বা অবৈধ কাজে যাতে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর