সোমবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৪

পহেলা জুলাই ব্যাংক হলিডে। তাই সোমবার (১ জুলাই) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। এ কারণে  শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বাংলা‌দেশ ব্যাংক সংশ্লিষ্ট সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাক‌বে। ব্যাংকগু‌লোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয় এদিন। তাই দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এদিন গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর