পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৪

রাজধানী ঢাকার ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকার। ভারত থেকে আমদানি করা  এ পেঁয়াজ টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারাও কিনতে পারবেন।

সোমবার (১ এপ্রিল) সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে  এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর।

টিসিবি জানায়, ভারত থেকে আমদানির ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে ইতোমধ্যে ১ম লটে ১ হাজার ৬৫০ টন দেশে এসেছে। বাজার দর বিবেচনায় পূর্বনির্ধারিত ভোক্তা মূল্য ৫০ থেকে ১০ টাকা কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ভোক্তা ২ কেজি করে এ পেঁয়াজ কিনতে পারবেন।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর