দাম কমলো ডিজেল-কেরোসিনের, অপরিবর্তিত অকটেন ও পেট্রোল

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪

দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন দর পহেলা এপ্রিল (সোমবার) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মার্চ) নতুন দর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দ্বিতীয়বারের মতো এ দর স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করলো সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার  ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দর ছিল  ১০৮ টাকা ২৫ পয়সা। এ ছাড়া অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দাম বহাল রাখা হয়েছে।

এর আগে মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়।

গাইডলাইন অনুসারে প্রতি মাসে জ্বালানি তেলের দাম আমদানি/ক্রয়মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর