চুরির পর ঘুম ঘুম ভাব শিক্ষক পরিবারের সদস্যদের!

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়েছে নগদ টাকা ও সোনার গহনাসহ সাড়ে আট লক্ষাধিক টাকার মালামাল। উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর ওই পরিবারের সদস্যরা অনেকটাই ঝিমুচ্ছেন, ঘুম-ঘুম ভাব অনুভব করছেন।    

ভুক্তভোগী  শিক্ষক  আ. হাই সরদার জানান, রোববার  রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান তারা। সোমবার ভোর রাতে নামাজ আদায়ের জন্য উঠে দেখতে পান- দরজা ভাঙা, ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। পরে ঘটনাটি  পুলিশকে জানান তিনি।

শিক্ষকের স্ত্রী মাফুজা খাতুন জানান, নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ চুরি হয়েছে। চুরির জন্য হয়তো চেতনা নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। কেননা ঘুম ঘুম ভাব লাগছে । তিনি নিজে চোখে ঠিক মত দেখতে পাচ্ছে না বলেও জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া  হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর