খাগড়াছড়িতে ৭ শতাধিক দ‌রিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল সেনা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে ৭ শতাধিক স্থানীয় দ‌রিদ্র পাহাড়ি ও বাঙালির মা‌ঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ  প্রদান করা হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্প‌তিবার (৭ মার্চ) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মা‌ঠে এ সেবা প্রদান করা হয়। মাটিরাঙ্গা জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক এ চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা প্রদানের সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পে‌য়ে সু‌বিধাভো‌গীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

 

বিডি২৪অনলাইন/এ এম ফাহাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর