৮ মাসের মধ্যে ফেব্রুয়া‌রি‌তে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৪

গেল ফেব্রুয়া‌রি‌ মাসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স এসেছে দেশে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এ রেমিট্যান্স গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

রেমিট্যান্স সংক্রান্ত এ তথ্য রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে। গত জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। এর আগে একক মাস হিসেবে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল  গত জুন মা‌সে, পরিমাণে ২২০ কো‌টি ডলার। এরপর প্রবাসী আয়ে বেশ ভাটা পড়েছিল কয়েক মাসে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর