মসজিদ ফরজ নামাজের আগে মুসল্লীর মৃত্যু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁয় মসজিদে ফরজ নামাজের আগে আলহাজ্ব রফিকুল ইসলাম বেলাল (৭০) নামে এক মুসল্লী মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি ) রাত ৭টা ৫০ মিনিটে নওগাঁ সদর উপজেলার মডেল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আলহাজ্ব রফিকুল ইসলাম বেলাল পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের হোটেল রাজ এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। হার্টের রোগী ছি লেন তিনি।

 

রফিকুল ইসলাম বেলালের ভায়রা ভাই হাসান বলেন, প্রতিদিনের মতো  রোববার এশার  নামাজ পড়তে মসজিদে যান বেলাল। সেখানে ফরজ নামাজ শুরুর আগ মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্যান্য মুসল্লিরা তাকে মৃত দেখতে পান।

মস‌জি‌দের ইমাম ও খতিব হাফেজ মওলানা আনোয়ার হোসেন বলেন, ‘এশার নামাজের আগ মুহুর্তে ওই মুসল্লী মসজিদের মে‌ঝে‌তে লুটিয়ে পড়েন। প‌ড়ে কয়েকজন মুসল্লি উদ্ধার কর‌তে গে‌লে তা‌কে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর