৭ দিনে দেড় বিলিয়ন ডলার কমলো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৪

চলতি জানুয়ারি মাসের শুরুতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহের ব্যবধানে সেখান থেকে ১৫৬ কোটি ডলার কমে এখন রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৩  কোটি ডলার।  এ সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। পাশাপাশি ডলার বিক্রি অব্যাহত রযেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রিজার্ভের এ চিত্র ওঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ১০ জানুয়ারি গ্রোস রিজার্ভ কমে দাঁড়ায় ২ হাজার ৫৪৩ কোটি ডলার। আন্তর্জাতিক নিয়মে বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫২৫ কোটি ডলার পার্থক্য রয়েছে। সে হিসাবে বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ দুই হাজার ১৮ কোটি ডলার। অথচ চলতি অর্থবছরের গোড়ায় গ্রোস রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৭৩  বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর