সোনার নতুন দর ঘোষণা, দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩

দেশের বাজারে সোনার নতুন দর ঘোষণা করেছে  সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে দাম বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। নতুন দর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সোমবার (১৮ ডি‌সেম্বর) বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট ১ লাখ  ৯ হাজার ২৯২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম। সোনার দাম বাড়া‌নো হ‌লেও রুপার দাম বাড়ানো হয়নি, অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর