তেল, গাজা ও ইউক্রেন নিয়ে আলোচনা করতে সৌদি গেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবে গেছেন। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েল-হামাস যুদ্ধ, তেল ও ইউক্রেন ইস্যূতে আলোচনা করার কথা রয়েছে তাঁর। খবর দ্য গার্ডিয়ান।

সৌদির রিয়াদে পৌঁছানোর আঘে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট।

খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা পুনর্ব্যক্ত করতে মস্কো ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে আলোচনা করতে রিয়াদ সফর করছেন ভ্লাদিমির পুতিন ।

উল্লেখ্য, ইউক্রেনের শিশুদের ‘বেআইনি নির্বাসনে’ জড়িত থাকার দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক ফৌজদারি আদালতে। এরপর রাশিয়ার বাইরে তার এ সফর ‘একটি বিরল ঘটনা।’

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর