সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩

দেশের বাজারে সব ধরণের সোনার দাম কমানো হয়েছে। ২২ ক্যারেটের ভরিতে কমা‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা । বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (৬ ডি‌সেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেট ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি হবে সোনা। তবে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর