আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮শ’ বার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৩

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮শ’ বার ভূমিকম্প হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ রকম ভূমিকম্প হওয়ায় কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাত হতে পারে। উদ্ভূদ পরিস্থিতিতে  শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে রেকজানেস উপত্যকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়। নাগরিক সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর (আইএমও) বলেছে, এসব ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে গ্রিন্ডাভিক এলাকা থেকে ৫.২ কিলোমিটার উত্তরে। গ্রিন্ডাভিক গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস। অগ্ন্যুৎপাত হলে ওই গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গত অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত ২৪ হাজার ভূমিকম্প হয়েছে রেকজানেস উপত্যকায়।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর