এবার ২ দিন অবরোধ ডেকেছে বিএনপি, শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৩

টানা তিন দিনের অবরোধের পর এবার টানা দুই দিন অবরোধ ডেকেছে বিএনপি। দেশব্যাপী সর্বাত্বক এ অবরোধ শুরু হবে রোববার (৫ নভেম্বর)।  বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে  এ অবরোধের ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পালিত অবরোধের মতোই ৫ ও ৬ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

দলের শীর্ষ নেতাসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের সর্বাত্মক অবরোধ ডেকেছিল বিএনপি। অবরোধের এ তিন দিনে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করার হয়েছে বালি দাবি বিএনপির। এসবের পরিপ্রেক্ষিতেই এবার দুদিনের অবরোধ ডাকা হয়েছে বলে জানা গেছে।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর