সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে, দাঁড়িয়েছে ৯.৬৩ শতাংশে

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৩

দেশে চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, গেল সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। আগস্টে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমকি ৮২ শতাংশ, আগস্ট মাসে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।

শহর এবং গ্রামে আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি শহরে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, গ্রামে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। আগস্টে শহরে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ, গ্রামে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর