৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৩

রাজধানী ঢাকায় আগামী ৯ সেপ্টেম্বর গণমিছিল করবে বিএনপি। এক দফা, সরকারের পদত্যাগ ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার  (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো, বিকাল ৩টায় পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে গণমিছিল করা হবে। তাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনে সব শরিকরা এ কর্মসূচি পালন করবে।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর