ব্রিকসের নতুন ছয় সদস্যের তালিকায় নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৩

সদস্য হিসেবে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করেছে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট- ব্রিকস। এ তালিকায় বাংলাদেশের নাম নেই। আমন্ত্রণের ভিত্তিতে আগামী ১ জানুয়ারি ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে এ দেশগুলো।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন ৬ দেশের নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এ জোটে  নতুন পূর্ণ সদস্য পাওয়া দেশগুলো হচ্ছে— মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

বাংলাদেশসহ ২০টি দেশ সদস্য হতে আগ্রহ প্রকাশ করলেও প্রথম ধাপে ছয়টি দেশকে সদস্যপদ দিয়েছে ব্রিকস।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর